crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল বুধবার দুপুরে শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাসভবন থেকে এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করা হয়।

জানা যায়, এস এম হুমায়ুন কবির উজ্জলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিখোঁজ আল আমিনকে নিয়ে মামলা, ছাত্রদের উপর হা*মলা ও স*ন্ত্রাস বিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান এস এম হুমায়ূন কবির উজ্জলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভালুকায় যুবলীগের মানববন্ধন

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পাঠ করানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

নাসিরনগরে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি নতুন ভবন উদ্বোধন

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে দেশীয় অ’স্ত্র ও মোটরসাইকেলসহ খুলনার ২ শীর্ষ স’ন্ত্রাসী গ্রেফতার

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে পঞ্চগড়- বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ১ ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত

হোসেনপুরে জিংকসমৃদ্ধ ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

কুষ্টিয়ায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাময়িক বহিস্কার