crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৪, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় নিহত হয় জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ১০ বছর বয়সী তুহিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
নিহত তুহিনের বাবা বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলে জানা গেছে। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক এ কে মোস্তাফিজুর রহমান নিহত হন। তিনি ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক মোস্তাফিজুর রহমান নিহত হন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ঝিনাইদহে মোট করোনায় আক্রান্ত ১২৬০, মোট মৃত্যু ২০

দেশবাসীকে অডিও বার্তায় ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে  সবুজ পাতা সফটওয়্যার ও মোবাইল অ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

টাঙ্গাইলে ক্যান্সারে আক্রান্ত মামুন বাঁচতে চায়

সিরিজ বো’মা হা’মলাকারীদের শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিরিজ বো’মা হা’মলাকারীদের শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ডিমলায় শব্দদূষণের ক্ষতিকর দিক বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা

ডিমলায় শব্দদূষণের ক্ষতিকর দিক বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনের পুনরায় তফসিল ঘোষণা

নাসিরনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত