crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ধ*র্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুরে একটি ধ*র্ষণ মামলায় বারবার সমন জারি এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও আদালতে হাজির হয়ে সাক্ষ্য না দেওয়ায় এক নারী চিকিৎসককে ২৫০ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) জামালপুর নারী ও শিশু নি*র্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৮৫-এ ধারায় এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ‘বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় চিকিৎসক সানজিদা ইসলাম ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা শেষে আদালতে প্রতিবেদন জমা দেন। মামলার বিচারকাজের অংশ হিসেবে তাকে একাধিকবার সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হলেও তিনি আদালতে উপস্থিত হননি।’

তিনি বলেন, ‘গত ২৯ জুন আদালত চিকিৎসক সানজিদা ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং ১ জুলাই আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশও অমান্য করায় আদালত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।’

আদালতের আদেশ অনুযায়ী, চিকিৎসক সানজিদা ইসলামকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে আটজন আসামি রয়েছেন। তাদের মধ্যে একজন কারাগারে আছেন এবং অপর আসামিরা বুধবার আদালতে উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে পাওনা টাকার জন্য যুবককে পিটিয়ে আহত

ফাঁসিয়াখালীতে দ্বিখণ্ডিত গরুসহ ৩ চোর আটক,পলাতক ১

যেকোনো পরিস্থিতিতে ২০২৬ সালের জুনে নির্বাচন: প্রধান উপদেষ্টা

হোমনায় ডা’কাতির প্রস্ততিকালে ওসি’র নেতৃত্বে অ’স্ত্র ও কাভার্ডভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার

হোমনায় ডা’কাতির প্রস্ততিকালে ওসি’র নেতৃত্বে অ’স্ত্র ও কাভার্ডভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার

চকরিয়ায় দেওয়ালচাপায় শিশুর মৃত্যু

শৈলকুপায় শতবর্ষ পুরনো বাজার দখল নিয়ে সংঘর্ষ: হামলা ভাংচুর

সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব

বিমান বাংলাদেশে চাকরি

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে জাতীয়তাবাদী প্রবাসী কোরামের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ