crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শ্রীমদ্দিতে ইমাম হাসান -হুসাইন (রা.) তরুণ ও যুব সংঘের উদ্যোগে ২য় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল।।
কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামে ইমাম হাসান-হুসাইন (রা.) তরুণ ও যুব সংঘের উদ্যোগে ‘২য় বার্ষিক শোহাদায়ে কারবালা মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার(১ জুলাই ২০২৬ খ্রি.) শ্রীমদ্দি আলোনিয়াকান্দি ইদগাহ মাঠে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে ডিজিএফআই -এর উপ-সহকারী পরিচালক আলহাজ মো. শফিকুল ইসলাম (অব.) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ মো. আব্দুল লতিফ।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন আল্লামা মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরি (মা.জি.আ.)। তিনি তার আলোচনায় সমাজে সুদ, ঘুস, দুর্নীতি, এবং মাদক চলবে না বলে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যুব সমাজ এবং উপস্থিত মুসল্লিদের হাত উঠিয়ে ওয়াদা করান।

তিনি মাজার সম্পর্কে বলেন, ‘কবর জিয়ারতের নিয়্যতে মাজার জিয়ারত করা যাবে কিন্তু শরিয়ত পরিপন্থি কোনো কাজ করা যাবে না।’

বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন- মাওলানা মুফতি বরকতুল্লাহ সালেহী এবং মাওলানা ক্বারী মো. ওবায়দুল্লাহ।

অনুষ্ঠনটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী আহাম্মদ। সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুস সালাম ও তাইজুদ্দিনসহ ইমাম হাসান-হুসাইন (রা.) তরুণ ও যুব সংঘের সদস্যবৃন্দ। উক্ত মাহফিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় সুবিধাভোগীদের সাথে এমপি’র মতবিনিময় সভা

সংবাদ প্রকাশের পর শহিদের পাশে দাঁড়ালেন গাইবান্ধার জেলা প্রশাসক

সংবাদ প্রকাশের পর শহিদের পাশে দাঁড়ালেন গাইবান্ধার জেলা প্রশাসক

পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা:দক কারবারি গ্রে’ফতার

অবরোধ দিলে পাল্টা অবরোধ, বিএনপিকে দাঁড়াতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের 

সীমান্তে ফের বি’স্ফোরণের শব্দ, বিমান থেকে গু’লিবর্ষণ

পুঠিয়ার বাসুপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সং*ঘর্ষ, আহত ৩

পাকুন্দিয়ায় সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

নাগরপুর একতা সাংস্কৃতিক সংস্থার শীতবস্ত্র বিতরণ

১২০ টাকায় পুলিশে চাকুরি পেলো ঘোড়াঘাটের রাজমিস্ত্রির ছেলে অমিত