crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে স্বামীকে গাছে বেঁ*ধে গৃহবধূকে সংঘবদ্ধ ধ*র্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১১, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুরে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

১১ মার্চ বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামালপুর সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী ও শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।

উল্লেখ্য, অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।

গণমাধ্যমকে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ‘গৃহবধুর স্বামী একজন ব্রয়লার মুরগী ব্যবসায়ী। ২০২৩ সালের ১৯ জুলাই স্বামীর ব্যবসায়িক প্রয়োজনে সেলিম নামে এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন তারা। কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীর সাথে বাড়ির দিকে ফিরছিলেন। এমন সময় আসামীরা তাদের দেখে বিভিন্ন রকম কথা বলে এবং খারাপ কিছু সন্দেহ করে। নিজেদের স্বামী ও স্ত্রী পরিচয় দেয়ার পরও আসামীরা তাদের বিশ্বাস করেনি। পরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা।’

পিপি ফজলুল হক আরো জানান, ‘এ ঘটনার পরদিন গৃহবধু বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীর পন খাল খনন শুরু

ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীর পন খাল খনন শুরু

মহেশপুরে এমপি চঞ্চলসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

কালীগঞ্জ রোকনপুর ইউপি চেয়ারম্যান নাসিরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

নীলফামারীর ডিমলায় ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী আঞ্জুয়ারা বেগমের গনসংযোগ

শৈলকুপায় সতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, আহত-৭

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

অভিনয়ে বাল্যবিবাহ-মাদকের ভয়াবহতা তুলে ধরলেন তরুণেরা

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের আহ্বান