crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ার মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৭, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজার এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক মাদক বিক্রেতাসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস -এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাপাড়া বাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ উঠছিল। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজন মাদক বিক্রেতা—যিনি অনলাইন জুয়ায় আসক্ত বলেও জানা গেছে।এছাড়া দুইজন মাদকসেবীকে আটক করা হয়।

আটকরা হলেন সজীবুল ইসলাম, সানাউল হক ও জনি ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, ‘যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী এসব অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টিআরপি নির্ধারণের কৌশল প্রণয়নে আগামী সপ্তাহের মধ্যে কমিটি: ড. হাছান মাহমুদ

ভিডিও বানাতে সেতু থেকে নদীতে লাফ, কলেজছাত্র নিখোঁজ

একীভূত রাষ্ট্রই ফিলিস্তিন সমস্যার সমাধান : কংগ্রেসের আন্তর্জাতিক সেমিনারে বক্তারা

ময়মসিংহে দুইবাসের মুখোমুখি সং’ঘর্ষে আহত ১৯

ময়মসিংহে দুইবাসের মুখোমুখি সং’ঘর্ষে আহত ১৯

সার্চ কমিটির মাধ্যমে এবারও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবেঃ ওবায়দুল কাদের

পঞ্চগড়ে অ’বৈধভাবে মসজিদের জমিতে রাস্তা দাবি করায় সংবাদ সম্মেলন

৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস

হোমনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের তদারকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোতেও স্বাস্থ্যসেবা সচল

নাসিরনগরে ভাসমান কৃষি প্রযুক্তি বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

নাসিরনগরে ভাসমান কৃষি প্রযুক্তি বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত