crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে সরকারি উদ্যোগে রোপণ করা মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালীন নদীভাঙন রোধে ওই বেরিবাঁধে ব্যাপকভাবে মেহগনি গাছ রোপণ করা হয়। দীর্ঘদিন ধরে গাছগুলো বাঁধ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল বলে জানান এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, নিজের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে গত কয়েক মাস ধরে ধাপে ধাপে গাছ কাটা শুরু হয়। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে প্রায় একশত গাছ কেটে নেওয়া হয়েছে। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবসে একসঙ্গে প্রায় ২০টি গাছ কেটে স-মিলে পাঠিয়ে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, গাছ কাটতে বৈদ্যুতিক করাত ব্যবহার করা হয় এবং পরে গাছের গুঁড়ি দ্রুত সরিয়ে নেওয়া হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা বলে দাবি তাদের। সে হিসেবে কাটা গাছগুলোর আর্থিক মূল্য কয়েক লাখ টাকায় দাঁড়াতে পারে।

তবে অভিযুক্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও গাছ কাটার আশঙ্কা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খু*নিদের বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হবে চরম লজ্জা : সারজিস আলম

গাইবান্ধায় করোনা মহামারী না কাটতেই তিস্তার পানি বিপদসীমার ১৫ সে:মি: উপর দিয়ে প্রবাহিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

ধামরাই থানার সেই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপন করুন : এমপি মকবুল

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

ঠাকুরগাঁওয়ে চার হাত-পা ভেঙে দেওয়া সেই অন্তঃসত্ত্বা পারভিনের মৃত্যু

মহাসড়কে দুর্ঘটনা রোধে বানেশ্বরে মতবিনিময় সভা

দেশে করোনায় সব রেকর্ড ভেঙ্গে ১১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪২৭১

শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক খাদে, চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু