crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শায়েস্তাগঞ্জ থানার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী সেই নেতা গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

 

সংগৃহীত ছবি
ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়ার অভিযোগে মাহদী হাসান নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেফতার মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব।

এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় বসে ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’-এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুম*কি দেন মাহদী হাসান।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে শুরু হয় সমালোচনা।এ ঘটনার কয়েক ঘণ্টা পার না হতেই পুলিশের পুলিশের হাতে গ্রেফতার হন সেই মাহদী হাসান।

এদিকে, শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শুক্রবারে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ করেছি, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং একইসঙ্গে যা জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।

চিঠিতে আরও বলা হয়, আপনি (মাহদী হাসান) কেন এ ধরনের বক্তব্য প্রদান করেছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সংগঠনের সব প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন

ডোমারে তথ্য মেলা উপলক্ষে রোড শো অনুষ্ঠিত

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষির জমি

রংপুরে বজ্রপাতে যুবক নিহত

রংপুরে বজ্রপাতে যুবক নিহত

হোমনায় লকডাউন কার্যকর করার জন্য এএসপি ফজলুল করিমের অভিযান

ডোমারে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

পুলিশের হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি

রংপুরের ঐতিহ্যবাহী মাহিগঞ্জ প্রেসক্লাবের ২৯ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করব : প্রধানমন্ত্রী