crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১১, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে ৩য় দিনের মতো ১১ ডিসেম্বর-২০২৫ বৃহস্পতিবার দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় ০৪টি ইট ভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে রাঙামাটি এলাকায় মেসার্স ইব্রাহিম ব্রিকস (পূর্ব নাম: অর্নব ব্রিকস) ও মেসার্স এম আর ব্রিকস (পূর্ব নাম: অর্নব ব্রিকস) নামক দুইটি ইট ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রাজারামপুর এলাকায় মেসার্স নবী ব্রিকস ও মেসার্স এন এইচ ব্রিকস নামক দুটি ইট ভাটার প্রতিটিকে ৩ লক্ষ করে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইট ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সার্কেল এএসপি’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সার্কেল এএসপি’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

প্রায় ১ বছর পর ফের যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত

দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

সারা দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৯

সুনামগঞ্জে ভেজালবিরোধী অভিযানে গিয়ে ম্যাজেস্ট্রেট অবরুদ্ধ

নাসিরনগরে মসজিদের নিয়মিত মুসল্লি ও মুুরুব্বীদেরকে সম্মাননা প্রদান

খুলনায় দুঃস্থদের পাশে দাঁড়ালো সম্প্রীতি ফোরাম

দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ অনুষ্ঠিত

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াখেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জু’য়াড়ি গ্রে’ফতার