crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করিমগঞ্জে দুর্নীতি আর অনিয়মের স্বর্গরাজ্য সুতারপাড়া ইউনিয়ন পরিষদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৭, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে প্রশাসনিক গাফিলতি ও অনিয়মের অভিযোগে বিতর্কের মুখে পড়েছে। চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূঁইয়ার দীর্ঘ সময় ধরে অফিসে অনুপস্থিত থাকার কারণে ইউনিয়নের সাধারণ মানুষ নানা সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ইউপি সদস্য ও স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে প্রায় সতের মাস চেয়ারম্যান নিয়মিত পরিষদে উপস্থিত থাকেন না। ফলে জন্মনিবন্ধন, বয়স্ক ও বিধবা ভাতা, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা প্রার্থীরা সঠিক সময়ে পান না। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামসুল হুদাও প্রায়ই অফিসে অনিয়মিত ও অনুপস্থিত থাকেন।

সরেজমিনে দেখা গেছে, গ্রাম পুলিশ সাগর মিয়া ইউনিফর্ম ছাড়া দায়িত্ব পালন করছেন। ইউপি সদস্যদের মধ্যে মাত্র ৩–৪ জন উপস্থিত ছিলেন; বাকিরা অনুপস্থিত থাকায় সাধারণ জনগণ সেবা পেতে ভোগান্তিতে পড়ছে ।

স্থানীয়রা জানিয়েছেন, চেয়ারম্যানকে ফোনে পাওয়া দুষ্কর। কখনো তিনি বলেন, “অফিসে এসে ফোন দিন, আবার পরে ফোন করলে সাড়া দেন না।’

ইউপি সদস্যরা জানান, চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের বিচার কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে,আর ও কাগজ পত্রের চেয়ারম্যানের সীল ও সই নিতে পারছে না। ফলে অফিসের কাজ ও স্থানীয় বিরোধ ও ছোটখাট বিবাদ সমাধান ব্যাহত হচ্ছে।

অভিযোগ রয়েছে, উপজেলা কর্তৃক বরাদ্দকৃত উন্নয়ন তহবিলের অধিকাংশ ব্যয় কেবল ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে হচ্ছে। অন্য ওয়ার্ডগুলো তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে।

স্থানীয়রা এবং ইউপি সদস্যরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও মহোদয়ের কাছে আবেদন জানিয়েছেন, যাতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক হয় এবং জনগণ তাদের নাগরিক সেবা পেতে পারেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে স্বতন্ত্র এমপি প্রার্থী সোমনাথ সাহার গণসংযোগ

আধুনিক বিশ্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় বেতন আর এমপিওভুক্ত বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় অনুদান !

রংপুরে বাইক চুরির সময় গণপিটুনির শিকার যুবককে পুলিশে সোপর্দ

এএলআরডির ভূমি সংস্কার, রেকর্ড ও জরিপ বিষয়ক কর্মশালা সম্পন্ন

মুজিব বর্ষে বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়তে জামালপুরে উদ্যোক্তা সমাবেশ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনায় নতুন পুলিশ সুপারের যোগদান

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনায় নতুন পুলিশ সুপারের যোগদান

নীলফামারীতে নতুন আরও ৭জনসহ করোনায় আক্রান্ত মোট ৭২

গাইবান্ধায় ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্করণ

শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার