crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ার বাসুপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সং*ঘর্ষ, আহত ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৭, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসুপাড়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে র*ক্তক্ষয়ী সং*ঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর ২০২৫) বেলা আনুমানিক ১২টা ১০ মিনিটে বাজারের বাঁশের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্টের একটি মা*রামারির ঘটনার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত। ঘটনার দিন মোঃ রানা (২৬), পিতা: মোঃ জব্বার, সাং: গোপালপাড়া, থানা: পুঠিয়া, বাজারে গেলে মোঃ হালিম (২৫), পিতা: আতাব আলী সাকিদা, সাং: রাতোয়াল, সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন তাকে একযোগে অতর্কিতে হা*মলা করে। এ সময় রানা’কে বাঁচাতে এগিয়ে আসেন মোঃ আশরাফুল ইসলাম ইয়ামিন (৪২), পিতা: মৃত শমসের মোল্লা এবং মোঃ রুবেল (৩৮), পিতা: জব্বার শাহ, উভয়ই গোপালপাড়া গ্রামের বাসিন্দা। হা*মলাকারীরা তাদের উপরও ধা*রালো দেশীয় অ*স্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জ*খমপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ‘এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোন ধরনের অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই : সিইসি

কিশোরগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা জামায়াতের দোয়া মাহফিল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৪, নতুন শনাক্ত ২৮৫৬

মাদারগঞ্জে ৭ মেট্রিকটন চাউল উদ্ধার, আটক ১

মাদারগঞ্জে ৭ মেট্রিকটন চাউল উদ্ধার, আটক ১

দিনাজপুরে জাতীয় সমাজসেবা দিবস উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ঝিনাইদহে কর্মহীন ১ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনার এর সাক্ষাৎ

সামাজিক অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: ফুলপুর ওসি মামুন

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব