crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, ‘দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন আয়কর নথি জব্দের আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে অনুমোদন দেন।’

দুদকের আবেদনে উল্লেখ করা হয়— হারুন অর রশীদ ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ ও পর্যালোচনা করা প্রয়োজন, বলে দুদক আদালতকে জানায়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

ঘোড়াঘাটে না’শকতার দুই মামলায় বিএনপি-জা’মায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে

দেশে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২,১৪৮

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও চাটমোহর পৌর শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হোমনায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

ইসবগুলের ভুসির উপকারিতা

ঝিনাইদহে র‌্যাব-৬’র জালে নীলফামারীর মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ গ্রেফতার

পিইসিই ও এবতেদায়ী সমাপনীতে প্রক্সি দেয়ার সময় ৮০জন আটক

ডোমারে মিরজাগঞ্জ রেল স্টেশনের বে’হাল দশা, হাজারো মানুষের দু’র্ভোগ

ডোমারে বীরাঙ্গনাদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান

ডোমারে বীরাঙ্গনাদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান