crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩১, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় রাজশাহী জুড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হ*ত্যায় জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায় একটি দল। এ সময় একাডেমিতে কর্মরত অবস্থায় তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, ‘ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিলেন বলে জানতে পেরেছি। তার নিখোঁজের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্রের দাবি, ডিআইজি এহসানুল্লাহকে গ্রেফতারের জন্য পুলিশের একটি টিম একাডেমিতে আসছেন, এমন খবর তিনি জানতে পেরে মোটরসাইকেলে করে একাডেমি থেকে পালিয়েছেন। তিনি আগেই জানতেন তাকে গ্রেফতার করতে যে কোন সময় পুলিশ আসতে পারে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় ফ্যানের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে ভোটারদের মুখ্য ভূমিকা পালন করতে হবে : রাষ্ট্রপতি

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

বগুড়ায় অস্ত্র ও জিহাদি বইসহ ৭ শিবির নেতা-কর্মী গ্রেফতার

ময়মনসিংহে নৌকাকৃতি এলইডি সড়ক বাতির উদ্বোধন করলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

ডোমারে ৪৮ বোতল ফেন্সিডিলসহ বেচুয়া আটক

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট

টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা  রক্ষার্থে মানববন্ধন

টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা রক্ষার্থে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার