crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:১১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৮৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৯৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৬৩ হাজার ৪১৪ জন ডেঙ্গুরোগী।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

ফের শৈলকুপায় সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু !

ঝিনাইদহে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

পুঠিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ যাত্রী নিহত

ঝিনাইদহে বিগ ব্যাশ ফুটবল লীগের লোগো উন্মোচন

ভূ*মিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীন ট্রাভেলস্ গাড়ীর ধা’ক্কায় খালেক চৌকিদার নি’হত

স্বাধীন ট্রাভেলস্ গাড়ীর ধা’ক্কায় খালেক চৌকিদার নি’হত

পঞ্চগড়ে বিদেশি অ্যাপস এনএফটি’র অফিস উদ্বোধন, যৌথবাহিনীর অভিযানে আটক ৩