crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী অবসরভাতা ও অবসরজনিত সুবিধাদি পরিকল্পমালা অনুমোদন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৬, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

শ্রী শুকদেব লাল শুভ, জেলাপ্রতিনিধি, ঢাকা।।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত নিয়মিত পদে নিয়োজিত স্থায়ী কর্মচারীগণের জন্য  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবসারপ্রাপ্ত কর্মচারী অবসরভাতা ও অবসরজনিত সুবিধাদি পরিকল্পমালা, ২০২৫ খ্রিষ্টাব্দ/১৪৩২ বঙ্গাব্দ নীতিগত অনুমোদন করলো ডিএসসিসি পরিচালনা কমিটির ৯ম (নবম) কর্পোরেশন সভা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক  মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ (পঁচিশ) জন সদস্য আজ সোমবার নগর ভবনে উপর্যুক্ত সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে ১১ই আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৮ম কর্পোরেশনের সভার কার্য বিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ‘অবসরজনিত পেনশন ও আনুতোষিকের ক্ষেত্রে সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ এবং ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ অনুযায়ী প্রস্তুতকৃত পরিকল্পমালা নীতিগত অনুমোদনপূর্বক চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায়, ২০২৫-২৬ অর্থবছরে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের সড়ক খাতে বরাদ্দকৃত ১৪৮ কোটি টাকার মোট ১২৭টি প্রকল্প অনুমোদন করা হয়।

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের অবসরজনিত বিদায়কালীন এককালীন চার লক্ষ টাকা ও চাকুরিকালীন মৃত্যুতে দাফন/সৎকারের জন্য দশ হাজার এবং পরিবারবর্গকে এককালীন তিন লক্ষ টাকা অনুদান প্রদান সংক্রান্ত নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়।

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  প্রশাসক বলেন, “বৃষ্টির পানিতে রাস্তার সংস্কার টেকসই হয় না বিধায় প্রলম্বিত বৃষ্টিপাতের জন্য ডিএসসিসির আওতাধীন বিভিন্ন সড়কের মেরামত ও উন্নয়ন কিছুটা ব্যাহত হয়েছে। জনদুর্ভোগ লাঘবে এখন অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সংস্কার করা হবে।”

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জ মিঠামইনে মালিকের দরগাহ/ওলীর মাজারে উরসের নামে নাচ- গান, নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবি

খুলনায় জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ ব্যবসায়ীর জরিমানা

ডোমারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে দুযোর্গ সহনীয় ঘর নির্মাণে অনিয়ম, বাস্তবায়নে নামমাত্র কমিটি

নেত্রকোনার খালিয়াজুরীতে হাত-পা বাঁধা লাশ উদ্ধার, আটক-৫

রংপুরে শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব-১৩

সাবেক বিচারপতি মানিকের ৯০০ কোটি টাকার সম্পদের তথ্য চেয়ে রাজউকে দুদকের চিঠি

আমের ‘ঢলতা’ প্রথা বাতিলের দাবিতে বানেশ্বরে মানববন্ধন

মা’দক-জু’য়া বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে

মা’দক-জু’য়া বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এসআই দাউদকান্দি মডেল থানার আনোয়ার হোসেন