crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিএফইউজে’র নির্বাহী পরিষদ সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর অনুমোদন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৬, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।। 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সভাটি শনিবার (০৪ অক্টোবর ২০২৫) গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট-এ অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়, যা দিনাজপুর অঞ্চলের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এনে দিলো। এই স্বীকৃতির ফলে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর অনুমোদিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি সাদাকাত আলী খান, সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর পক্ষ থেকে বিএফইউজে নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা করেন, এই আনুষ্ঠানিক অনুমোদনের মধ্য দিয়ে দিনাজপুরের সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে লবণের মূল্য বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদরোধে অভিযান , আটক ১

জামালপুর হাসপাতালে হামলা-ভাংচুর, চিকিৎসা সেবা ব্যাহত : তদন্ত কমিটি গঠন 

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের সফল অভিযানে একাধিক মামলার আসামি দেশীয় ওয়ান শুটারগান ও গুলিসহ গ্রেফতার

সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমাণ্ড

২০২১-২২ অর্থবছরে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ

শরীয়তপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে “আল্লাহ” লেখা সোনালী কই মাছ !

রাজশাহীতে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে যুবক গ্রেফতার

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সবজি চারা ও ছাগল বিতরণ