crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কপাল খুলছে এনটিআরসিএ সুপারিশবঞ্চিতদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, জেলা প্রতিনিধি, ঢাকা।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা ভিন্ন হওয়ায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছিলেন প্রায় পাঁচ হাজার নিবন্ধনধারী। অবশেষে তাদের কপাল খুলছে। তিন অধিদপ্তরের ৪০টি পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, এনটিআরসিএ চেয়ারম্যান, তিন অধিদপ্তরের পরিচালকসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্তের বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সভায় অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নীতি-নির্ধারণী পর্যায়ের ব্যাপার। আমরা সবার সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেব।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সোনারগাঁওয়ে নৌকাডুবিতে নারী নিহত-১, একই পরিবারের ৪ জন নিখোঁজ, উদ্ধার ৮

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী

জিপিএ ৫ পাওয়া সেই হতদরিদ্র কালীগঞ্জের তপন দাসের পাশে ঝিনাইদহ পৌরসভার মেয়র মিন্টু

হোমনাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

হোমনায় মহানবি (স.) কে নিয়ে কটূক্তির জেরে মাজার, বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ

ফেঞ্চুগঞ্জে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

রংপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালন

ভারতের ‌রাজস্থানে পৌরসভা নির্বাচনে জয়জয়কার কংগ্রেসের

জামালপুরে সাব রেজিস্ট্রার  আবু কালামের বিরুদ্ধে ঘু*ষ নিয়ে দলিল করায় দুদকে অভিযোগ