crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেসবুকে )মহানবি হযরত মুহাম্মদ (স.) নিয়ে কটূক্তির অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আছাদপুর গ্রামের ফকিরবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদি হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন। আটক মহসিন আসাদপুর গ্রামের আলেক শাহ’র ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মহসিন তার “বেমজা মহসিন” নামের ফেসবুক আইডি থেকে গতকাল বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে মহানবি (স.) সম্পর্কে আপত্তিকর পোস্ট দেন। এর মাধ্যমে ইসলাম ধর্মকে অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনভূতিতে আঘাত করেছেন। এ ঘটনায় স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে থানার সামনে জড়ো হয়। পরে তারা মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী, হোমনা সার্কেলের এএসপি আবদুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা থানায় যান।

এর আগে গত ২৯ আগস্ট একই আইডি থেকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মহসিন আরেকটি পোস্ট দেন বলে জানা যায়। এতে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

উপজেলা ইসলামী ফ্রন্টের সেক্রেটারি সফিক রানা ও ইসলামি যুব সেনার নেতা শরিফুলসহ স্থানীয়রা জানান, মহসিন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন।
তারা মহসিনের ফাঁসির দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ মহানবি (স.) সম্পর্কে অবমাননাকর ও কটূক্তিমূলক পোস্টের বিষয়ে অবগত হওয়ার সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় হোটেল মালিকগণ আঙুল ফুলে কলাগাছ হলেও সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব

কুষ্টিয়ায় হোটেল মালিকগণ আঙুল ফুলে কলাগাছ হলেও সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানালেন পলাশবাড়ীর নবাগত ইউএনও

মেঘনায় বিএনপির ইফতার আয়োজনের দায়িত্বে আওয়ামী লীগ নেতা, চরম ক্ষোভ বিএনপি নেতাকর্মীদের!

শরীয়তপুর নড়িয়া সার্কেল অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন পুলিশ সুপার

ডোমার থানা পুলিশের অভিযানে চুরি ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

বিনামূল্যে সার ও বীজ পাবে ২৭ লাখ কৃষক

বিনামূল্যে সার ও বীজ পাবে ২৭ লাখ কৃষক

গাইবান্ধায় বাঁধ পরিদর্শন ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়াম এর নাম ফলক উম্মোচন করলেন হানিফ এমপি

বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী

বাংলাদেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে করোনা : প্রধানমন্ত্রী