crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এনআইডি হারালে আর পোহাতে হবেনা জিডি করার ঝামেলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে আর সাধারণ ডায়েরি (জিডি) করার ঝামেলা পোহাতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ইসি জানায়, এনআইডি হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে নতুন পরিচয়পত্র নিতে আর জিডি করতে হবে না।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নাগরিক সেবা সহজীকরণ ও ভোগান্তি কমানোর স্বার্থে এনআইডি পুনঃপ্রদানের ক্ষেত্রে জিডি জমা দেওয়ার বিধান বিলুপ্ত করা হলো।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসি। নতুন সীমানা অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি করা হয়েছে এবং বাগেরহাটে একটি কমে দাঁড়িয়েছে ৩টিতে।

গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে। শিগগিরই এটি গেজেটে প্রকাশ করা হবে।’

এর আগে বিশেষায়িত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করে ইসি। তখন ২৬১ আসনের সীমানা বহাল রাখা হয় এবং ৩৯ আসনে আংশিক পরিবর্তন আনা হয়। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব ছিল।

খসড়া প্রকাশের পর সীমানা নিয়ে দাবি ও আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪ আসন নিয়ে ছিল ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ বা পরামর্শ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দৌলতপুরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী পেলেন ২ ভোট আর ৪ ভোট !

দৌলতপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩টি প্রতিষ্ঠানে অভিযান : ৩৩ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন, ৪৫ মিনিটে জানা যাবে করোনার ফলাফল

পঞ্চগড়ে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদাকে ফুলেল শুভেচ্ছা

রংপুর জেলা ও মহানগর যুবলীগের শান্তি ও সম্প্রীতি র‌্যালী

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

দাউদকান্দিতে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, মৃত্যু রহস্যজনক!

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একদিকে আসে, আরেকদিকে চলে যায়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একদিকে আসে, আরেকদিকে চলে যায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার