crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও দু’জনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সার দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৪৪৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩৫ ও অপরজনের বয়স ৫৫।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯৮, বরিশাল বিভাগে ৭৮, ঢাকা বিভাগে ৬৯, রাজশাহী বিভাগে ২১, ময়মনসিংহ বিভাগে ২৪, রংপুর বিভাগে ৬ ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৭ জন নারী। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ হাজার ৯৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সোনারগাঁওয়ে পুলিশের গাড়ি খা-দে পড়ে ২ এসআই নি-হ-ত

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

ডোমারে অসহায় পরিবার ভিটে ছাড়া, বাড়িঘর ভাং’চুর

নেত্রকোনায় পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সমবায়ীদের মাঝে চারা বিতরণ

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

ভোটকেন্দ্রে ও বুথে সিসি ক্যামেরার দাবি বাংলাদেশ কংগ্রেসের

ডিমলার ১৬ জনসহ নীলফামারীতে আরও ২৩ জন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ২২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আলোচনা ও দোয়া মাহফিল

খুলনায় সাংবাদিকদের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের মতবিনিময়