crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো পুলিশ কর্মকর্তা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৫, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

অভিযুক্ত শাকিল আহমেদ চাটমোহর থানার এএসআই ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং তিন সন্তানের জনক।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েক মাস আগে থানায় একটি কাজে আসেন। তখন থেকে এএসআই শাকিল আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। এই সূত্র ধরেই দুজন পরকীয়ায় জড়িয়ে পড়েন।

সম্প্রতি মাসুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে থানার পেছনে চৌধুরীপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতে শুরু করেন। সেখানে নিয়মিত শাকিল আহমেদের যাতায়াত ছিল। মঙ্গলবার কুষ্টিয়ার একটি আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত ফেরেননি তিনি।

এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পুত্রবধূকে না পেয়ে এবং এএসআই শাকিলের সঙ্গে পরকীয়া সম্পর্কের বিষয়টি জানার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাসুরা দুই সন্তানের জননী।

এ ব্যাপারে জানার জন্য এএসআই শাকিলের মোবাইলে বারবার কল দিলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এএসআই শাকিলের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় বার্ষিক লার্নিং শেয়ারিং প্রোগ্রাম ২০১৯ অনুষ্ঠিত

পাট পাতার চা পান করার অফিসিয়াল নির্দেশ রয়েছে : ডিসি ময়মনসিংহ

চকরিয়ায় বন্দুক ও গুলিসহ দুই ছিনতাইকারী আটক

ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঝিনাইদহ পুলিশ সুপারের বলিষ্ঠ নেতৃত্বে ২৪ ঘন্টার পুর্বেই হত্যা মামলার আসামি গ্রেফতার

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত

দিনাজপুরে ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন

আগামী নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক চান প্রধানমন্ত্রী

ময়মনসিংহে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ’র দাফন সম্পন্ন