crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১১, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১০২ জন মারা গেলেন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৩ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন ও সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত

পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে: প্রধান উপদেষ্টা

কটিয়াদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

রাজধানীতে যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন গ্রেপ্তার

সাংবাদিক বাবলু নাগের সুস্থতা কামনা

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নীলফামারীতে প্রায় আড়াই লাখ টাকার কুড়িয়ে পাওয়া চেক মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সাচালক !

ইসলামী ফাউন্ডেশনের শৈলকুপার কেয়ারটেকার বরখাস্ত

নাসিরনগরের অসহায়দের পাশে কৃষকলীগ নেতা নাজির মিয়া

নাসিরনগরের অসহায়দের পাশে কৃষকলীগ নেতা নাজির মিয়া

নাসিরনগরে ঈদে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১৫০ পরিবার

নাসিরনগরে ঈদে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১৫০ পরিবার