crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স*ন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন: উপদেষ্টা মাহফুজ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৯, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
স*ন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। সেইসঙ্গে নাগরিক হিসেবে সবার মানবাধিকারের পক্ষে থাকারও বার্তা দিয়েছেন তিনি।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৫টা ৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম তার পোস্টে বলেন, ‘কোন এলাকাকে Ghetto (ঘেটো) বানানোর চেষ্টা করবেন না। গোপালগঞ্জের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু। তারা (আওয়ামী) লীগের আমলে নি*পীড়িত ও বঞ্চিত হয়েছে। আমাদের উচিত, বাংলাদেশজুড়ে লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী করা।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘হাসিনার পরাজয় রাজনৈতিক না কেবল, নৈতিকও বটে। নৈতিক পরাজয়ের পর তার রাজনৈতিক পরাজয় ঘটেছিল। ফলে আমরা হাসিনার বিরুদ্ধে গিয়ে নৈতিক উচ্চতা হারাতে পারি না। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা আর সুবিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করা আমাদের কর্তব্য।’

তিনি বলেন, ‘অনেকেই এখনো ভাঙার কাজে ব্যস্ত। কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না। অথচ পুরনো বন্দোবস্ত মচকে গেছে। এখন আর এটাকে ভাঙা যাবে না বরং ভাঙতে গেলে আরো বেঁকে যাবে, বেঁকে যাচ্ছে। আবার সময় আসবে যখন, তখন ভাঙা যাবে। কিন্তু এক্ষণে গড়ার কাজে আমাদের মনোনিবেশ করা উচিত।’

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমাদের অপ্রস্তুতি ছিল, বিহ্বলতা আর অনভিজ্ঞতা মিলে আমরা ফ্যাসিবাদী বন্দোবস্তের পূর্ণাঙ্গ বিলোপ ঘটাতে পারিনি। কিন্তু এ সুযোগে রাজনৈতিক জনগোষ্ঠী আকারে নিজেদের হাজির করা ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার কাজটা করতে পারলে আমরা ফ্যাসিবাদীব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোপের পথে হাঁটতে পারব।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের গুলীতে মাদক ব্যবসায়ী আহত, হাসপাতালে ভর্তি

ডোমারে তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ, প্রধান শিক্ষক আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৬

ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

দেশে করোনায় আরও ৭৬ জনের মুত্যু, নতুন শনাক্ত ৪৮৪৬

সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি’র আহ্বান

সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি’র আহ্বান

পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা ২৩ হাজার

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

জামালপুরে নদী,খাল,বিল ও জলাশয় সংরক্ষণে করণীয় বিষয়ে বেলার আলোচনাসভা