crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
গোপালগঞ্জের হা*মলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেলে ভেরিফায়েড পেজ থেকে এই বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার জানায়, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তিতে যুবকরা শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করছিল। হামলার মাধ্যমে সমাবেশের এই অধিকার রুদ্ধ করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের লজ্জাজনক উদাহরণ।

এতে বলা হয়, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), পুলিশ ও গণমাধ্যমকর্মীরা নৃশংস হামলার শিকার হয়েছেন। তাদের গাড়ি ভা*ঙচুর করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে সহিংসভাবে আক্রমণ চালানো হয়েছে। অভিযোগ রয়েছে, এই জঘন্য কাজটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এমন সহিংসতার কোনো স্থান নেই। আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করি, এবং যারা এসব হুমকির মাঝেও সাহস ও দৃঢ়তা নিয়ে সমাবেশ চালিয়ে গেছেন, সেই ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

‘এই বর্বরতার সঙ্গে জড়িতরা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। এটা স্পষ্টভাবে ঘোষণা করা হচ্ছে : আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই নিশ্চিত হবে এবং তা কার্যকর হবেই’ যোগ করা হয় বিবৃতিতে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

টাকার অভাবে ঝিনাইদহ সদর হাসপাতালেই পড়ে আছে অগ্নিদগ্ধ শিশু সাথী

ঝিনাইদহে আবেদীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ

সাঁথিয়ায় দেশসেরা ফুটবলার শিহাব উদ্দিন এখন ভ্যানচালক!

কেএমপি’র অভিযানে ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় জাতীয় বীমা দিবস উদযাপন

নাসিরনগরে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

জাতীয় নাগরিক পার্টির কটিয়াদী উপজেলা শাখা কমিটি অনুমোদন ‎

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

এলপি গ্যাসসহ সকল পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বাম জোট’র বিক্ষোভ সমাবেশ