crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভৈরবে মেঘনা ও ব্রহ্মপুত্রে অভিযান: ৫ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৬, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ রিংজাল (চায়না দোয়ারি) জব্দ করে ধ্বংস করেছে মৎস্য বিভাগ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর ও কালিকাপ্রসাদ এবং মেঘনা নদীর আগানগর ইউনিয়নের বিভিন্ন স্থানে পানিতে পাতা ৫৫টি নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে বিকেলে ভৈরবের পুরাতন মেঘনা ফেরিঘাটে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভৈরব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, “রিংজাল ব্যবহারে মা মাছ ও পোনামাছ আটকে যায়। এতে মাছের প্রজনন ও বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। তাই সরকার এই জাল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।”

তিনি আরও জানান, ‘মৎস্য বিভাগ ও ভৈরব নৌ থানার সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এমন অভিযান অব্যাহত থাকলে নদী ও জলজপ্রাণী সংরক্ষণে কার্যকর অগ্রগতি হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অবরোধে অ’প্রীতিকর ঘটনা এড়াতে সারাদেশে থাকবে র‍্যাবের ৩০০ টহল দল

শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না : সংসদে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না : সংসদে প্রধানমন্ত্রী

রংপুর বিভাগজুড়ে ২৪ ঘণ্টায় ৪৫৬ জনের করোনা শনাক্ত

ডোমারে বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

জামালপুরের দেওয়ানগঞ্জে ২০ রাউন্ড গুলিসহ অত্যাধুনিক রাইফেল উদ্ধার

ডোমার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডোমার উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে প্রেস ব্রিফিং

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত পরিচয় কিশোরের লাশ উদ্ধার

মার্কিন ঘাঁটিগুলোতে হা*মলা অব্যাহত থাকবে: মোজতবা খামেনি

চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পা’থর নিক্ষেপ, চালক আ’হত