crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এবার দুঃসংবাদ পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৪, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবশেষে ‘বিশেষ সুবিধা’ ভাতা পাচ্ছেন। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। তবে ‘বিশেষ সুবিধা’ কার্যকরের সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ অর্থবছর থেকে পাওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ হিসেবে চাকরিরতদের জন্য ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিট পেনশন ১৭ হাজার ৩৮৮ টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে ১০ শতাংশ এবং তদনিম্নের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য ১ জুলাই থেকে ‘বিশেষ সুবিধা’ প্রদান সংক্রান্ত অর্থ বিভাগের ৩ জুন ২০২৫ তারিখের প্রজ্ঞাপনটি সংশোধন করেছে সরকার।

সংশোধনগুলো হলো: প্রজ্ঞাপনের প্রথম অনুচ্ছেদের এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ (পাঁচ শত) টাকা হারে প্রদেয় হবে।

এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ (সাত শত পঞ্চাশ) টাকা প্রদেয় হবে।

এ ছাড়া পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরাসহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীদের ক্ষেত্রে যেসব পেনশনারের প্রাপ্য মাসিক পেনশনের পরিমাণ ১৭ হাজার ৩৮৯ টাকা ও তারও বেশি, তারা ১০ শতাংশ হারে এবং যেসব পেনশনারের প্রাপ্য মাসিক পেনশন ১৭,৩৮৮/- টাকা ও তার কম, তারা ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

এদিকে পিয়ন/গার্ড যাদের বেতন ১০,০৫০ টাকা তাদের কত বাড়বে? ১০,০৫০ *১৫% = ১৫০৭.৮০ টাকা। অর্থাৎ প্রকৃত বৃদ্ধি ১৫০৭.৮০-১০০০ = ৫০৭.৮০ টাকা।

নতুন সংশোধিত প্রজ্ঞাপনে তিনি কোনো সুবিধা পেলেন না। এর আগে গত ৩ জুন অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় মোটরসাইকেলের ধা*ক্কায় বৃদ্ধ পথচারীর মৃত্যু, আহত চালক

দুই মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘর্ষে কলেজছাত্র নি’হত

দেশের বিভিন্ন এলাকায় এখনও মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ প্রকাশের পর ঝিনাইদহে সড়কের ওপর মাটি ইট ভাটা মালিকের জরিমানা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীতে জেলা রাইট টু ফুড ফোরাম ও পুষ্টি কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা

কুষ্টিয়ায় এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক-১

সারা দেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল

চকরিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত