crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মা-স্বামী-ভাইসহ সাংবাদিক মুন্নি সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন, দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাংবাদিক মুন্নি সাহা, পরিবারের সদস্যরা এবং তার স্বামী এস এম প্রমোশনসের স্বত্ত্বাধিকারী কবির হোসেন তাদের ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এর ফলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ভোকাবিউলারী

বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ভোকাবিউলারী

এই মুহুর্তে জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচন জরুরি: বাংলাদেশ কংগ্রেস

নীলফামারীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা

নাফ নদী থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে পুষ্টিকর খাবার বিতরণ করলেন সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

মহেশপুর অভাবের তাড়নায় আত্মহত্যাকারী সেই ওহিদুলের পরিবারের পাশে ঝিনাইদহ র‌্যাব-৬

রংপুরে নতুন করে আরও চার জেলায় ২২ জন করোনা রোগী শনাক্ত

জামালপুরের সাবেক এমপি ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা স্ত্রীসহ আটক