crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৫, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি।।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

২৫মে রবিবার সকাল দশটায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।

এ মেলা আগামী ২৭মে পর্যন্ত চলবে। ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা প্রদানের জন্য মেলায় স্টল স্থাপন করা হয়েছে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছেরের সভাতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. ছিদ্দিকুর রহমান, নাজির মোহাম্মদ আবদুল হাকিম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হেলাল উদ্দিন আশ্রাফী, মো. রফিকুল ইসলাম, মো. হারুন আর রশীদ, মো. কাইয়ুম চৌধুরী ও আবদুল্লাহ আল বাকী, ইউনিয়ন উপ- সহকারী কর্মকর্তা মো. ছালে মুসা ও বদরুল আলমসহ সংশ্লিষ্টরা।

এ ভূমি মেলা উপলক্ষে অনলাইন ভূমিসেবা গ্রহণ ও ভূমি উন্নয়ন কর প্রদান সম্পার্কিত বই ও লিফলেট বিতরণ করা হয়।

এ ছাড়া আগামী ২৬মে সোমবার ছাত্র-ছাত্রীদের জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযেগিতা উপজেলা প্রশাসন লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে এক গৃহবধূর আত্মহত্যা ও আরেকজনের আত্মহত্যার চেষ্টা

ডিমলায় বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন,দিন-রাত আতঙ্কে কাটছে গ্রামবাসীর

ডিমলায় বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন,দিন-রাত আতঙ্কে কাটছে গ্রামবাসীর

ডোমারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধি আবশ্যক

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

নাগরপুরে অবৈধ বালুবাহী ট্রাক্টরের কারণেই দ্রুত ভাঙছে রাস্তা-ঘাট, বাড়ছে জনদুর্ভোগ

মাছরাঙা টিভির পঞ্চগড় প্রতিনিধি খোরশেদ আলম আর নেই

ডোমারে ভোগ্যপণ্য সমিতির প্রতারকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

নীলফামারীতে শিশু ও চীনা নাগরিকসহ নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত