crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাকুন্দিয়ায় ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে চু*রি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

 

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে উদ্যোক্তার কক্ষ থেকে কম্পিউটার সামগ্রী চু*রি হয়েছে। এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান শামছুউদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত বুধবার বিকেলে চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘থানায় করা লিখিত অভিযোগে গ্রাম পুলিশ মোঃ দুলাল ও আব্বাছ উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। তারা দুইজন নাইট ডিউটিতে ছিলেন।’

অভিযোগ সূত্রে জানা যায়, চন্ডিপাশা ইউপি ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে তারা উদ্যোক্তার কাজ করে । ১২মে মঙ্গলবার বিকেল ৫টায় কাজ শেষে কক্ষ বন্ধ করে সকলে বাসায় চলে যান। রাতে কক্ষ থেকে একটি কম্পিউটার, ডেস্কটপ, ওয়েব ক্যামেরা, ক্যামেরা , প্রোজেক্ট, মডেম ,স্ক্যানার, সোলার ফ্রেন্ড, ব্যাটারি বৈদ্যুতিক ও মালামালসহ প্রায় ২ লক্ষ ৮৭হাজার টাকা চুরি হয়। ।বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সচিব ফেরদৌসী বেগম কার্যালয়ে এসে চু*রির বিষয়টি টের পান।এসময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করি।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন জানান, ‘ইউপি উদ্যোক্তার কক্ষে চু*রির অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওত হোসেন বলেন, ‘ইউপি উদ্যোক্তার কক্ষে চু*রির অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অ*স্ত্র,গু*লি ও বিদেশি মদ উদ্ধার

মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

লকডাউন: ঝিনাইদহের উপজেলা শহরেগুলোতে বেড়েছে মানুষের উপস্থিতি, খোলা হচ্ছে দোকানপাট!

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় ৪ মামলার ওয়ারেণ্টভুক্ত ছবির ডা*কাত গ্রেফতার

জামালপুর কারাগার হবে মানুষ গড়ার কারিগর : ডিসি জামালপুর

আমরা শেখ হাসিনার সৈনিক হিসেবে শৃঙ্খলা মানবো ও ঐক্যবদ্ধ থাকবো: সুজিত রায় নন্দী 

ইদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : আইজিপি

জাতীয়করণসহ ৭ দফা দাবিতে ঝিনাইদহে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ