crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাজীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালকের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৮, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
গাজীপুরের ভোগড়া বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (৪৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের শালংকা গ্রামের মো. সাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাস ভোগড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই চালক আলাউদ্দিন প্রাণ হারান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত আলাউদ্দিন ভোরের দিকে তার নিজস্ব মাইক্রোবাস নিয়ে একজন প্রবাসীকে আনতে ঢাকা বিমানবন্দরে গিয়েছিলেন। প্রবাসী যাত্রীকে নামিয়ে দিয়ে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। আলাউদ্দিন পেশাগত জীবনে দীর্ঘদিন ধরে মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকার মানুষজন গভীর শোক প্রকাশ করেছেন।

ঘটনার পর পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিহতের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবক আটক

কবি ওমর আলী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা পদক পেলেন জামালপু‌রের কবি মেহেদী ইকবাল

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা নীলফামারীতেও পেলেন ৭৩ জন

বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিক্যাল টিম গঠন : স্বাস্থ্যমন্ত্রী

বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিক্যাল টিম গঠন : স্বাস্থ্যমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১১ মা’দক কারবারি গ্রে’ফতার

পাবনার আমিনপুরে আবারো স্কুলছাত্রী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন এপিএস মতিন খানসহ সাবেক ৪ ব্যক্তিগত কর্মকর্তা

কোটচাঁদপুর পৌরসভা এলাকায় উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যে ধসে পড়ছে কোটি টাকার পানির পাম্প ভবন

মুজিববর্ষ উপলক্ষে নাসিরনগরে বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ

সুন্দরগঞ্জে ইয়াবার বড় চালান ধরতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত : গ্রেফতার ২