crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৭, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের দক্ষিণ ধনীপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। রোববার (২৭ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসের কারণে অধিকাংশ ঘর খড়ের ছাউনি ও টিনশেড হওয়ার দরুন মুহূর্তেই আ*গুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসীসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৮টি ছাগল, ২৫ বস্তা সিমেন্ট, আসবাবপত্র, খাদ্যশস্য ও নগদ অর্থসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষাধিক টাকা। বর্তমানে নারী, শিশু এবং বৃদ্ধরা মানবেতর জীবনযাপন করছেন।

এলাকাবাসী জানান, কয়েলের আগুন থেকে অথবা রান্নার চুলা থেকেও আগুন লাগতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে এবং সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে করোনা সংক্রমণ ৫০০শত ছাড়ালো, নতুন করে প্রতি ঘন্টায় সংক্রামণ ১জন

শৈলকুপায় সতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, আহত-৭

গুজব ও অপসংস্কৃতির বিরুদ্ধে গণমাধ্যমের সঙ্গে বেতারকেও এগিয়ে আসতে হবে: তথ্যমন্ত্রী

ঝিনাইদহে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

গাইবান্ধায় জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের খোঁজ খবর নিচ্ছেন মেয়র

ডোমারে পা’ষণ্ড স্বামীর হাতে স্ত্রী ও ৩ বছরের কন্যা সন্তান খু’ন

ডোমারে পা’ষণ্ড স্বামীর হাতে স্ত্রী ও ৩ বছরের কন্যা সন্তান খু’ন

টাঙ্গাইল সদর থানার বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল সদর থানার বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে হয়রানির শিকার গ্রাহক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত