crimepatrol24
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) বহাল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১১, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জেড-ফোর্সের কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) বহাল রেখেছে সরকার।

মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পতিত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০১৬ সালে বীর উত্তম জিয়াউর রহমানকে দেওয়া এ পুরস্কার বাতিল করেছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, এ রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের এ সিদ্ধান্ত সরকার রহিত করেছে।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী যখন অসহায় নিরস্ত্র বাংলাদেশিদের নিশ্চিহ্ন করবার জন্য ঝাঁ*পিয়ে পড়েছিল, হ*ত্যা করেছিল নির্বিচারে, তখন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান বি*দ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দেন, যা গোটা জাতিকে মুক্তিযুদ্ধে অংশ নিতে অনুপ্রাণিত করে।

৭ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। দেশের সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যের ক্ষেত্রে আবরার ফাহাদ (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে বাল্যবিবাহ,যৌতুক ও সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নয় : জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান

ডোমারের পাঙ্গায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

দেওয়ানগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীর হাত কেটে দিল প্রেমিকের বন্ধুরা!

ইভিএম নিয়ে সং’শয় থাকলেও আশা ছাড়েনি ইসি

ইভিএম নিয়ে সং’শয় থাকলেও আশা ছাড়েনি ইসি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

পুঠিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে তথ্য প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

ডিমলায় সুবিধাভোগীদের সাথে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের মতবিনিময়

নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনাপ্রধানের