crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১০, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথবাক্য পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। এতে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পাঠ করাবেন এ মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজী এ রিট করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন ব্যারিস্টার ওমর ফারুক। রিটে বিবাদী করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের।

রিট দায়ের পর কবি শহীদুল্লাহ ফরায়জী বলেন, আদালত প্রাঙ্গনে রাষ্ট্রপতি শপথ নিবেন প্রধান বিচারপতির কাছে, স্পিকারের কাছে নয়।

ব্যারিস্টার ওমর ফারুক গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তীতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। রিটে চাওয়া হয়েছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন, তেমনি রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন।

রিটের যুক্তিতে শহীদুল্লাহ ফরায়জী বলেন, ‘বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান সেই দেশের প্রধান বিচারপতি। সংসদীয় সরকার পদ্ধতি বা রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির দেশেও রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন প্রধান বিচারপতির কাছে। এটা বিশ্বব্যাপী সাংবিধানিকভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত রেওয়াজ। কিন্তু বাংলাদেশে এর ব্যত্যয় দেখা যাচ্ছে।’

বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুলাহাজারায় যুবলীগের বহি:ষ্কৃত সম্পাদকের পুনরায় দৌড়ঝাঁপ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নেই এন্টিভেনম ভ্যাকসিন, ১ মাসে সাপে কাটায় ১০ জনের মৃত্যু

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে : বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

ডোমারে পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

ঝিনাইদহে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কমিটি গঠন