crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে কোরআনের দুই হাফেজা ছাত্রীকে রাজকীয় বিদায়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
এক বছরে কোরআনের হাফেজা দুই ছাত্রীকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন মাদরাসা কমিটি।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার হাবিবা জান্নাত মদিনাতুল উলুম বালিকা মাদরাসায় বিদায় অনুষ্ঠান ঘিরে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

হাফেজা দু’জন সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দীকের মেয়ে আমেনা আক্তার এবং চাকলাহাট ইউনিয়নের বকশীপাড়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে আমরিন আক্তার। আমেনা স্থানীয় একটি আলিয়া মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং আমরিন নবম শ্রেণির শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে আমেনা ও আমরিন ওই মাদ্রাসায় ভর্তি হয়। পরে এক বছরের মাথায় হাফেজা হন তারা। অল্প সময়ে তাদের এ সাফল্যে খুশি মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা। তাই হাফেজাদের সম্মান জানাতে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে তাদের অনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় আরো ফুলের মালা পড়িয়ে বিভিন্ন উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।পরে একটি সুসজ্জিত মাইক্রোবাসে বসিয়ে কয়েকটি মাইক্রোবাস ও মোটরসাইকেল বহরের মাধ্যমে তাদেরকে রাজকীয় সম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

হাফেজা আমেনার বাবা আবু বক্কর সিদ্দীক বলেন, ‘আমি খুবই খুশি যে, আমার মেয়ে ৩০ পারা কোরআনের হাফেজ হয়েছে। সে দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মহান আল্লাহর ইচ্ছায় সে কোরআনের হাফেজ হয়েছে। এজন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে মাদ্রাসার শিক্ষকসহ সবার কাছে দোয়া চাই।’

মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মো. আব্দুস সালাম জানান, ‘২০২৩ সালে হাবিবা জান্নাত মদিনাতুল উলুম বালিকা মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়। আমেনা ও আমরিন প্রখর মেধাবী হওয়ায় এক বছরেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হয়ে ওঠে। বর্তমানে মাদ্রাসায় ৬০ জন শিক্ষার্থী রয়েছে। আগামী তিন-চার মাসের মধ্যে আরও চারজন শিক্ষার্থী হেফজ সম্পন্ন করবে বলেও তিনি জানান।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঝিনাইদহে কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

চকরিয়ায় নৌকার প্রার্থীর ভোট কা-র-চু-পি ও ফলাফল পরিবর্তন করার অভিযোগে মানববন্ধন

সরিষাবাড়ীতে গ্রাম আদালতে নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা

গৌরীপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসের র‍্যালি ও আলোচনা

গৌরীপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসের র‍্যালি ও আলোচনা

ঝিনাইদহ জেলা জুড়ে যত্রতত্র বেকারী, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিন্মমানের খাবার তৈরী

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকা আনজুমান আরার অন্য রকম বিদায়

ঝিনাইদহে আধুনিক বৈদ্যুতিক যুগে আবহমান গ্রাম বাংলার এক সময়ের ঐতিহ্যবাহী কুপি বাতি এখন শুধুই স্মৃতি

পুঠিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু