crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধ ভাতিজার বিরুদ্ধে চাচিকে মা*রধরের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২০, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুরের মাদারগঞ্জে চাচার সাথে জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরে পুলিশে কর্মরত ভাতিজা রফিকুল ইসলামের (৪২) বিরুদ্ধে চাচি নুরুন্নাহার বেগমের (৬০) মাথায় শাবল দিয়ে আ’ঘাত করে গুরুতর আ*হত করার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতের স্বামী আবুল মনছুর (৭৪) মাদারগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে পুলিশের এএসআই রফিকুল ইসলামের (৪২) সাথে তার চাচা আবুল মনছুরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। কিছুদিন আগে আবুল মনছুর বসত বাড়ীতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এরপর থেকে তার ভাতিজা রফিকুল ইসলাম নির্মাণকাজে বাধা প্রদান করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য রবিবার সালিশ বৈঠক ডাকায় তার ভাতিজা ক্ষুদ্ধ হয়। পরে বিকেলে রফিকুল ইসলাম তার বড় বোনের ছেলে এনামুল হক (২৪) ও রনি মিয়াকে (২০) সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে দেশীয় অ*স্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে চাচা আবুল মনছুরের বাড়ীতে হা*মলা চালায় এবং বসত ঘরের টিনের বেড়ার ক্ষতিসাধন করে। এ সময় রফিকুল ইসলাম তার চাচি নুরুন্নাহার বেগমকে মা*রধর করে এক পর্যায়ে মাথায় শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে ও চাচাতো বোন সুইটি আক্তার শুভাকে মারধর করে আহত করে এবং প্রা*ণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নুরুন্নাহার বেগম ও সুইটি আক্তার শুভাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নুরুন্নাহার বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এই ঘটনায় আবুল মনছুর মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, ‘জমি নিয়ে বিরোধে চাচীকে মা*রধরের ঘটনায় পুলিশের এএসআই রফিকুল ইসলামে বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন তার চাচা আবুল মনছুর। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বাজার তদারকিতে নেই কোনো গতি!

নীলফামারীতে দুর্যোগপূর্ব সতর্কতা বিষয়ক যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা জজকোর্ট প্রাঙ্গণে বিচার নিস্পত্তি মামলার ৬ শতাধিক মাদকসহ আলামত ধ্বংস!

নীলফামারীতে নতুন করে আরও ১৭ জনসহ মোট করোনায় আক্রান্ত ১৪৭

কালীগঞ্জের “শিপন কম্পিউটারে” দু:সাহসিক চুরি

ঝিনাইদহের ক্ষুদে বিজ্ঞানীদের কৃষিভিত্তিক রোবট আবিষ্কার

জামালপুরের দেওয়ানগঞ্জে জমির বিরোধে প্রাণ গেল ২ সহোদরের

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন