crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরের ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সন্মাননা- ২০২৪ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৭, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: “মূল মন্ত্র কল্যাণ সাধন, ঝিনাইগাতীর উন্নয়ন “এই প্রতিবাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীর সামাজিক সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’র উদ্যোগে কীর্তিমান বাবা সন্মাননা ২০২৪ ” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতির হলরুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

মো: হারুন অর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ,উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মো: রমজান আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অভিনুর ইসলাম,স্থানীয় ইউপি সদস্য জাহিদুল হক মনির, আব্দুল হাকিম, হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) এর সদস্য মাহমুদ হাসান রনি।

পরে আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠনের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ৭ জন কীর্তিমান বাবাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ব্যক্তিদের পক্ষ থেকে সংগঠনের অবদান প্রশংসিত হয় এবং সংগঠনের সদস্যদের প্রতি সামাজিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে অফিস পাড়ায় উত্তোলন হয়না জাতীয় পতাকা

নীলফামারীতে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রংপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

সাবেক পুলিশ কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

লালমাইয়ে ইমামকে পানিতে চু’বানোর হু’মকি দেওয়া ইউএনও রাঙামাটিতে বদলি

শৈলকুপায় সংঘর্ষের রোষানলে মেহগনি বাগান!

দেশে একটা অ’স্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী