crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে কর্মজীবী শিশুদের স্কুলগামী করতে অভিভাবকদের মাঝে ভ্যান বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২০, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি॥ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার চাউলিয়াপট্টি সাধুরঘাট সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় স্কুল ড্রপ-আউট ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমুখী করতে শিশুশ্রমিক অতি-দরিদ্র পরিবারের আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে।

শ্রমজীবী শিশু পরিবারের পিতা-মাতা ও অভিভাবকদের মাঝে ২৯টি উন্নত মানের ভ্যান বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।

উক্ত ভ্যান বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু নিরসন প্রকল্পের প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস।বিষয়ভিত্তিক আলোচনা করেন দিনাজপুর এপি’র প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মবিন উদ্দীন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।

বক্তারা বলেন, ঝরেপড়া শিশুদের স্কুলমুখী করতে তাদের অভিভাবকদের আয়-বৃদ্ধিমূলক কার্যক্রমের আওতায় বিনামূল্যে ভ্যান বিতরণ করা হচ্ছে। তাদের জন্য ওয়ার্ল্ড ভিশন ৫টি শর্তে সহযোগিতা করছে। যেমন শিশুশ্রম থেকে বিরত থাকতে হবে, বাল্যবিবাহ করানো যাবে না, মা*দকদ্রব্য নেশা সেবন করা যাবে না, মাদক ব্যবসার সাথে জড়িত হওয়া যাবে না এবং নিজেদের পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ, কলহ বা আলাদা থাকা যাবে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরে, নতুন নীতিমালা জারি

ডোমার মহিলা ডিগ্রি কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে মফিজুল মেম্বারের বিরুদ্ধে খাস জমি দ’খলের অভিযোগ

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সিএমপিতে শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ থানার পুরস্কার পেলেন পাহাড়তলী থানার ওসি মো. মাঈনুর রহমান

দিল্লিতে মুসলিম হত্যা ও নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পুলিশ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৬

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৬

মধুপুরে রেখা জুয়েলার্সের দোকানে ডাকাতির ৭ মাস পর ৫ ডাকাত গ্রেফতার

পঞ্চগড়ে ছাগলের চিকিৎসা করাতে গিয়ে মালিকের মৃত্যু