crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ট্রাক্টরের হালে পড়ে শিশুর মৃ*ত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় হালে পড়ে গিয়ে ইউসুফ ওরফে সালমান (৬) নামের এক শিশুর মৃ*ত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিন ওই গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিল। জুমআর নামাজ পড়ে বাড়িতে এসে শিশুটি ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে। এক সময় তার পা নিচে পড়ে যায়। ট্রাক্টরের চালক পিছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে। এসময় আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায় । পরে স্থানীয়রা জমি থেকে শিশু’র মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে নিহতের বড় চাচা সাইদার আলী বলেন, ‘আমার ভাতিজার জন্মের পরেই তার মা মারা গেছে। আমরা ও তার নানা-নানি তার দেখাশোনা করতাম। দুপুরে সে খেলার মাঝে হাল দেয়া দেখতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত কারো কোনো অভিযোগ পাওয়া যায় নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে “স্মৃতির পাতায়” বইয়ের মোড়ক উন্মোচন

ঝিনাইদহের ডাকবাংলা উত্তর নারায়নপুরে ড্রেনের উপর লাল পতাকা

ঝিনাইদহে ৩’শ পরিবারের মাঝে সংসদ সদস্য’র খাদ্যসামগ্রী বিতরণ

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

চকরিয়ায় টমটম খাদে পড়ে গৃহিনীর মৃত্যু

দেবীগঞ্জে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার দায়ে যুবক গ্রেপ্তার

রামগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার,নগদ অর্থ ও কম্বল বিতরণ

রামগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার,নগদ অর্থ ও কম্বল বিতরণ

ডোমারে নবনির্মিত দ্বি-তল ভবনের শুভ উদ্বোধন

ডোমারে নবনির্মিত দ্বি-তল ভবনের শুভ উদ্বোধন

আগামী ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে নির্বাচন ও গণভোট: ইসি আনোয়ারুল

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন