crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি হলেন অ্যাড. মোশারফ হোসেন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩১, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

 

মোহাম্মদ আবদুর রউফ, করিমগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন তরুন আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন।

৩০ অক্টোবর (বুধবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে তাকে পিপি হিসাবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট মোশারফ হোসেন ২০০৯ সালের ৮ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেছিলেন। তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং করিমগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক। নব-নিয়োগপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট মোশারফ হোসেন করিমগঞ্জ পৌরসভার চরপাড়া এলাকার মৃত জহিরুল হক মেম্বারের জ্যেষ্ঠ পুত্র।

এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন আরেক আইনজীবি এ এম সাজ্জাদুল হক।

জানা যায়, এ আদেশে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি), নারী ও শিশু নি’র্যাতন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি), নারী ও শিশু নি’র্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে ৬৫ জন, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী পদে একজন, জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলী পদে ১০ জন এবং বাজিতপুর চৌকি আদালতের সহকারী সরকারি কৌঁসুলী পদে ২ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি) পদে নিয়োগ পেয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হোস্টেলে আয়াকে মারপিট ও শ্লীনতাহানির চেষ্টা

মুরাদনগরে ধ*র্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত ও অনলাইন থেকে ছবি-ভিডিও অপসারণে হাইকোর্টের নির্দেশ

১৫০টি অক্সিজেন সিলিন্ডার পেলো পঞ্চগড় সদর হাসপাতাল

পুলিশকে ৩ বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

গ্রিন অ্যাণ্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষ্যে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন

ডিমলায় ওয়াশ অবকাঠামো ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

ডিমলায় ওয়াশ অবকাঠামো ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর উদ্যোগে বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ছাত্রলীগ যেন বিতর্কিত কর্মকাণ্ডে না জড়ায় সে বিষয়ে সতর্ক করল আওয়ামীলীগ

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

জামালপুর জেলা ও ময়মনসিংহ ব্যু্রোর তরঙ্গ নিউজ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন