crimepatrol24
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৩০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিঘলিয়ায় সাগর জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

 

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা:
দিঘলিয়া উপজেলার সেনহাটি কেসিআই ক্লাব সংলগ্ন সাগর জুট স্পিনিং মিলস্ স্টাফ কোয়ার্টার থেকে মিলের প্রকৌশলী জয়তুন মজুমদার (২৪) এর মরদেহ ১৬ অক্টোবর (বুধবার) বেলা ১২ টায় উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার মড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তম মজুমদারের পুত্র জয়তুন মজুমদার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে অবস্থিত সাগর জুট স্পিনিং মিলে উপ-পরিচালক হিসেবে প্রায় ৪ মাস আগে চাকুরিতে যোগদান করেন । তিনি সাগর জুট মিলের নিজস্ব স্টাফ কোয়ার্টারের নিচ তলার একটা কক্ষে থাকতেন ।

গত ১৪অক্টোবর সোমবার থেকে তার স্বজনরা মোবাইলে সংযোগ করতে না পেরে খোঁজ নিতে ঘটনাস্থলে আসেন। বাইরে থেকে কক্ষটির দরজা বন্ধ থাকায় তারা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় প্রকৌশলী জয়তুনের মরদেহ উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।

কোয়ার্টারের বাবুর্চি ঝর্ণা বেগম জানান, ‘তিনি কক্ষে একাই থাকতেন কীভাবে মারা গেছে বলতে পারি না।’

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, ‘ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। এ ব্যাপারে দিঘলিয়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর নির্দেশে লক্ষ্মীপুরে বৃক্ষের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু

খুলনায় আইপি পুলিশ সুপার-৬ এর নির্দেশনায় ১ আসামী গ্রেফতার

খুলনায় আইপি পুলিশ সুপার-৬ এর নির্দেশনায় ১ আসামী গ্রেফতার

১৮৩ ঢাকা-১০ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের প্রতীক বরাদ্দ

ঈশ্বরদীতে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হা’মলায় গুরুতর আ’হত পুলিশ সদস্যদের শয্যাপাশে আইজিপি

হোমনায় হতদরিদ্রদের তালিকা যাচাই- বাছাই মনিটরিংয়ে ইউএনও

জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা

রংপুরের হারাগাছ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

রংপুরের হারাগাছ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

ঝিনাইদহে সদর এমপির পিএস সহ দু’জনকে কুপিয়ে আহত করায় মহাসড়ক অবরোধ

ঝিনাইদহ গ্রীন জোন ঘোষণার দু’দিন পরেই আক্রান্ত বেড়ে ৯