crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

একযোগে পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৮, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
একযোগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ সব সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) তারা পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মতিউর রহমান জানান, চেয়ারম্যানসহ সব সদস্যই পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। দুপুরের দিকে তারা একযোগে পদত্যাগপত্র দেন। অনুপস্থিত থাকায় দু’জন সদস্যের পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে জমা হয়নি।

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। ওই বছরের ২১ সেপ্টেম্বর তিনি কর্মস্থলে যোগ দেন।
আগামী বছরের ২১ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে ছাত্র-জনতার গণ’অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। সম্প্রতি পিএসসি সংস্কারের দাবিও জানান বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কেরা।

গত শনিবার (৫ অক্টোবর) পিএসসি সংস্কার করার কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অ’ভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।

সোহরাব হোসাইন ১৯৬১ সালের নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ পান তিনি, ২০১৯ সালের ৩০ জানুয়ারি সিনিয়র সচিব হন।

এর আগে সোহরাব হোসাইন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ছিলেন। সোহরাব শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৪ জন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

তারাগঞ্জে সাংবাদিককে তু’লে নিয়ে মামলা দেওয়া সেই ওসিকে স্ট্যান্ড রিলিজ

মধুপুরে ইয়াবার মতো বিক্রি হচ্ছে ব্যথানাশক ট্যাবলেট

নাগরপুর একতা সাংস্কৃতিক সংস্থার শীতবস্ত্র বিতরণ

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

ডোমারে প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি’র প্রণোদনা ঋণের চেক বিতরণ

করোনা ভাইরাস থেকে বাঁচতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র তিন পরামর্শ

সুন্দরগঞ্জে সিটি ব্যাংকের ১৯৪ তম শাখা( এজেন্ট ব্যাংকিং) এর উদ্বোধন

সুন্দরগঞ্জে সিটি ব্যাংকের ১৯৪ তম শাখা( এজেন্ট ব্যাংকিং) এর উদ্বোধন

সরিষাবাড়ীতে বাকী না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করেছে যুবলীগ নেতা