crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
আটোয়ারী ও সদর উপজেলার পৃথক পৃথক এলাকায় খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম (১১) এবং নুর ইসলাম (৫) নামের
দুই শিশুর মৃ’ত্যু হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলি ঝাকুয়া পাড়া গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১১) এবং সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সিতলী হাসনা গ্রামের আমিরুল ইসলামের ছেলে নুর ইসলাম (৫)।

চুচুলি ঝাকুয়া পাড়া গ্রামের ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, ‘দুপুরে স্থানীয় সহপাঠি বন্ধুদের সাথে বাড়ির পার্শ্বে খোলা মাঠে খেলা করছিল রবিউল। এদিকে খেলা শেষে বিকেলের দিকে বাড়ির পাশে থাকা একটি পুকুরে সকলে মিলে গোসল করতে নামে। সাঁতার জানতো রবিউল। এর মাঝে সে পুকুর পাড় থেকে পুকুরের পানিতে লাফ দিলে গভীর পানিতে তলিয়ে যায়। সহপাঠিরা তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত খোঁজাখুঁজি করলে পানির তল থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। তাকে উদ্ধার করে পাশ্ববর্তী বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাতমেরা ইউনিয়নের সিতলী হাসনা গ্রামে ২-৩ জন শিশুসহ নুর ইসলাম বাড়ি থেকে ৪০ গজ দূরে ফাঁকা মাঠে খেলা করছিলেন। দরিদ্র পরিবার হওয়ায় শিশুটির মা স্থানীয় মানুষের বাড়িতে কাজ করতে যায়। অপরদিকে, বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাড়িতে থাকতো না। খেলার এক সময় অসাবধানতাবশত শিশু নুর ইসলাম পাশে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা দ্রুত এসে নুর ইসলামকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ও সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি পৃথক স্থানে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজধানীতে বহুতল ভবনে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ও সেনাবাহিনী

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের ঈদ উপহার ও কৃতী ছাত্রীকে সম্মাননা প্রদান

হোমনায় লকডাউন কার্যকর করার জন্য এএসপি ফজলুল করিমের অভিযান

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা: প্রধান উপদেষ্টা

ডোমারে বিশ্ব মাতৃদৃগ্ধ সপ্তাহ পালিত

হোমনায় হাসপাতালের ছাদের পলেস্তরা খসে পড়ে ২ রোগী আহত,বড় ধরনের দুর্ঘটনার আ-শ-ঙ্কা

কবুরহাটের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এর উদ্যোগে ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে শৈলকুপায় মাদকসহ আটক ২