crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এএসপি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৯, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
প্র’তারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহেল উদ্দিন এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন। ওই আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন সোহেল উদ্দিন এর সাবেক স্ত্রী রিফাত জাহান।

জানা গেছে, সোহেল উদ্দিন কুড়িগ্রামের রৌমারী পুলিশ সার্কেলে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত অবস্থায় আছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদিনী রিফাত জাহানের সঙ্গে ২০২২ সালের ৩০ এপ্রিল সোহেল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পরে সোহেল উদ্দিন তার স্ত্রীর কাছে যৌ’তুক দাবি করলে রিফাত তার স্বামী সোহেল উদ্দিনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যৌ’তুকের মামলা করেন। সোহেল উদ্দিন এতে ক্ষুব্ধ হয়ে রিফাতকে তালাক দেন। কিন্তু জা’লিয়াতির মাধ্যমে ডাক রশিদ বানিয়ে সোহেল উদ্দিন রিফাতকে তালাকের নোটিশ পাঠালে রিফাত জা’লিয়াতির আরেকটা মামলা করেন। এছাড়াও রিফাতকে মা’রধরের অভিযোগে সোহেল উদ্দিন এর বিরুদ্ধে আরেকটি মামলা করেন রিফাত। গত ২৫ আগস্ট ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে রিফাতকে মামলা তিনটি প্রত্যাহার করতে বলে জানান, মামলাগুলো প্রত্যাহার করলে তিনি ওইদিনই রিফাতকে বিয়ে করবেন। এসময় সোহেল উদ্দিন রিফাতকে একটি বিয়ের শাড়ি দেন। রিফাত আসামি সোহেল উদ্দিন এর কথা বিশ্বাস করে ওইদিন মামলা তিনটি তিন আদালত থেকে প্রত্যাহার করে নেন। মামলা প্রত্যাহারের পর সোহেল উদ্দিন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অঙ্গন থেকে কৌশলে পালিয়ে যান। পরে তিনি আর রিফাতের সঙ্গে যোগাযোগ করেন নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে করোনার প্রভাবে ঘরবন্দি মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার, শাশুড়ি আটক

হোমনা পৌর সুপার মার্কেট উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনা পৌর সুপার মার্কেট উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

বাংলাদেশে নির্বাচন কেমন হবে- তা নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতির অভিযোগে কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তাসহ ৫ জন কারাগারে

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও তার সন্তান কর্তৃক মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ভোলায় জরায়ুমুখের ক্যান্সাররোধে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু  

বগুড়ায় ক্ষুধার জ্বালায় ভাত চু’রি করতে গিয়ে অ’মানবিক নি’র্যাতনের শিকার হলেন যুবক!

দেবীগঞ্জে বাঁশঝাড় থেকে  গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

হোমনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন