crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাতিল করা হলো শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২১, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী, এমপি, বাধ্যতামূলক অবসর ও চুক্তি নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে।

বুধবার পাসপোর্ট অধিদফতরকে তাদের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান জানান, ‘আমরা এরই মধ্যে অভিবাসন ও পাসপোর্ট অধিদফতরকে (ডিআইপি) এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারা প্রক্রিয়াটি শুরু করেছে এবং শিগগিরই আদেশ জারি করা হবে।’

জানা গেছে, লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে, যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেফতার হয়েছেন এমন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে আদালতের আদেশ পাওয়ার পরই তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

মশিউর রহমান বলেন, ‘যদি কোনো কূটনৈতিক পাসপোর্টধারী নতুন পাসপোর্ট নিতে চান, তাহলে তাকে অবশ্যই প্রথমে কূটনৈতিক বা লাল পাসপোর্টটি জমা দিতে হবে এবং তারপর আইন অনুযায়ী সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে র‌্যাবের অভিযানকালে হামলায় ২সদস্য আহত,হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার-৩

পঞ্চগড়ে পুকুর থেকে নারীর ‘মৃতদেহ’ উদ্ধার

গৌরীপুরে নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পাঠ করানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় চো’রাই ১৫০ কেজি ক্যাবলসহ আটক-১

শৈলকুপার ভূমিদস্যু, জাল দলিল তৈরীর হোতা ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দেশে করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭৩৭

দিঘলিয়ায় আন্তর্জাতিক দু*র্নীতি দিবস পালিত

তিতাসে দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর প্রহর”