crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় মিলাদের খিচুড়ী খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু,অসুস্থ ২৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৭, ২০১৯ ৩:২৬ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি >>

পাবনার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বলরামপুর গ্রামে মিলাদের খিচুড়ি খেয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহতের নাম সুখি আক্তার (১২)। সে ওই গ্রামের সেলিম শেখের মেয়ে এবং শহীদ আহমদ রফিক উচ্চ বিদ্যালয়েল সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আরো অন্তত ২৪ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, গত শুক্রবার বিকেলে বলরামপুর গ্রামে মৃত ইমান আলীর মৃত্যুবার্ষিকীর মিলাদ ছিল। এ উপলক্ষে এলাকাবাসীকে খিচুড়ি খাওয়ায় মৃতের আত্মীয়রা। আর এ খিচুড়ী খাওয়ার পর শুক্রবার রাত থেকেই অসুস্থ হতে শুরু করেন এলাকার অনেকেই। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও আজ রবিবার সকাল থেকে অনেকে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাদের পাবনা সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পথে সেলিম মিয়ার মেয়ে সুমি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক রঞ্জন কুমার বলেন, হাসপাতালে আনার আগেই সুমি মারা যায়। এ ছাড়া আরো ২৪ জন চিকিৎসাধীন।

জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা বলরামপুর ইউনিয়নে এরই মধ্যে একটি স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করে ভুক্তভোগীদের চিকিৎসা দেওয়া শুরু করেছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গৌরীপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও ধানবীজ  বিতরণের উদ্বোধন করলেন এমপি নিলুফার আনজুম পপি

চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

হোমনায় ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

‘দ্রুত নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ করা হবে’ : প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে বাজারে মূল্য তালিকা টানানো কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের  অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ স’ন্ত্রাসী হাদিউজ্জামান কে গ্রেফতার

সৈয়দপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের,আহত ১৫

শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ