crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে কৃষি বিষয়ে কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৫, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীতে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম-জানো প্রকল্পের সহায়তায় কৃষক ও কীটনাশক ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় নীলফামারী পরিবার পরিকল্পনা ভবনের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বক্কর সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে, বাংলাদেশ ফলিত পুষ্টি ও গবেষণা কেন্দ্র রংপুর আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রাজ্জাক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, কেয়ার বাংলাদেশ এর পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর কনসালটেন্ট মাহামুদুল ইফতেখারুল ইসলাম, টেকনিক্যাল অফিসার নিহার কুমার প্রামানিক, প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৮০ জন সফল খামারী, কৃষক ও প্রকল্পের উদ্যোক্তাসহ সুধীজন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে অস্ট্রিয়ান ডেভেলাপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে প্রকল্পটি সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

ডোমারে সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ডোমারে সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে ১২ বিয়ে ও বিপুল পরিমান অর্থ আত্মসাৎ

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডাঃ সুমন

ঘোড়াঘাটে যুবদলের ৪৬তম প্রষ্ঠিাষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে স্কুল ছাত্র সুমন নিখোঁজ, সন্ধান চায় পরিবার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চকরিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ ছকিনা আটক

ইভিএম নিয়ে সং’শয় থাকলেও আশা ছাড়েনি ইসি

ইভিএম নিয়ে সং’শয় থাকলেও আশা ছাড়েনি ইসি