crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আদিতমারীর দূর্গাপুর  সীমান্তে গুলিবিদ্ধ লিটন চিকিৎসাধীন অবস্থায়, ভারতে মারা গেছে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৭, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব, লালমনিরহাট সংবাদদাতা:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে আ’হত,গরু পারাপারকারী রাখাল লিটন মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১২টায় ভারতের কুচবিহার জেলা সদরের এমজেএম নামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে দুই দেশের বিজিবি-এবং(বিএসএফের) মধ্যে উক্ত বিষয় নিয়ে পতাকা বৈঠক  অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) রাত অনুমানিক  ১টায় উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ -এর গু’লিতে আ’হত হয় লিটন। পরে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। আহত লিটন মিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মো. মোকছেদুল ইসলামের ছেলে।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে রাতে বাংলাদেশি কয়েকজন যুবক গরু আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ (বিএসএফ) ব্যাটালিয়নের বার্থার ক্যাম্পের টহল সদস্যরা তাদেরকে লক্ষ করে  গু’লি ছোড়ে। এসময় লিটন মিয়া গু’লিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যায় পরে( বিএসএফ )সদস্যরা তাকে ভারতের  এমজেএম হাসপাতালে ভর্তি করেন।
দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠানে নিহত বাংলাদেশির ম’রদেহ ফেরত আনার প্রক্রিয়া চলে। আজ সন্ধ্যায় বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করবে (বিএসএফ) বলে জানান তারা।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর জেলা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা

আমার লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা: প্রধান উপদেষ্টা

কালীগঞ্জের “শিপন কম্পিউটারে” দু:সাহসিক চুরি

চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই সদস্য আটক

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু

নাসিরনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন পালিত

করোনাভাইরাসে সংক্ষিপ্ত হলো হোমনায় সরকারি কর্মসূচি

প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেড বেতন কমিশন নির্ধারণ করবে : উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

খোকসায় ২য় দিনের পরীক্ষা দেওয়া হলো না এক এস.এস.সি পরীক্ষার্থীর