crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো :
রংপুর নগরীতে যাত্রীদের চলাচলের সুবিধার কথা ভেবে দুটি সিটি সার্ভিস বাসের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর সিও বাজার এলাকায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।

প্রাথমিকভাবে বিআরটিসি’র দুটি বাস নগরীর সাতমাথা থেকে সিওবাজার পর্যন্ত যাত্রী পরিবহন করবে। এতে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১০ টাকা। এটি সাতমাথা থেকে শাপলা পর্যন্ত ১০ টাকা, কেন্দ্রীয় বাস টার্মিনাল ১৭ টাকা, মেডিকেল মোড় ২৫ টাকা এবং সিও বাজার ২৯ টাকায় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, রংপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন, রংপুর জেলা ও বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএম মজিদ, বিআরটিসি’র ম্যানেজার (অপারেশন) সুলতান আলম, বিআরটিএ’র উপ-পরিচালক আব্দুল কুদ্দুস।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেখেছি সেখানকার নগরীর মানুষ সিটি সার্ভিস বা বাসে চলাচল করে। শুধুমাত্র রংপুর নগরীতে বর্তমানে রিকশা-অটোরিকশাতে মানুষ চলাচল করে। আদালতের আদেশ রয়েছে মহাসড়কে এসব তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। অনেক সময় বাসের সাথে এসব ধীরগতির যানবাহনের দুর্ঘটনা ঘটে। সিটি বাস সার্ভিসের মাধ্যমে মানুষ নিরাপদে, দ্রুত সময়ের মধ্যে চলাচল করতে পারবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কখন থেকে কার্যকর হবে দুই উপদেষ্টার পদত্যাগ, জানালেন প্রেস সচিব

ঘোড়াঘাটে ওয়াহেদ হ*ত্যা মামলার পলাতক আসামী ফরিদুল গ্রেফতার

গোবিন্দগঞ্জে মৎসজীবী সমিতির সভাপতি সম্ভুমাঝির ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘মৎসজীবী সমিতির’ মানববন্ধন

ডোমারে বাল্যবিবাহ প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

কুয়েত প্রবাসি ঝিনাইদহের লোকমানের মৃত্যু করোনায়-ডাক্তারী সনদ

ডোমারে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

রংপুরে রিকশা ছিনতাই, আটক-৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র‌্যালি ও সমাবেশ

কুষ্টিয়ায় চোরাই গরুসহ চোর আটক

নাসিরনগরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে চাবি হস্তান্তর ও মহড়া প্রদর্শন

নাসিরনগরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে চাবি হস্তান্তর ও মহড়া প্রদর্শন