crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:১০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে ২ লাখ ৭৭ হাজার কম্বল বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৫, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলার বিগত একযুগের রেকর্ডকে পিছনে ফেলেছে ২০২৫ সনের চলমান শীত। শীতের এই তীব্রতা বেশি সমস্যা সৃষ্টি করেছে এ অঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে। শীতার্ত মানুষের শীত লাঘব করতে সরকার ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২ লক্ষ ৭৭ হাজার কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের তথ্য সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বিভাগে জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সহায়তায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় প্রায় ২ লক্ষ ৭৬ হাজার ৯৯০টি। এর মধ্যে ময়মনসিংহ জেলায় প্রায় ১ লক্ষ ২৮ হাজার ৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে। মোট বরাদ্দের আরো ৪ হাজার কম্বল অবশিষ্ট রয়েছে যা পরবর্তীতে যাচাই-বাছাই করে বিতরণ করা হবে। নেত্রকোণা জেলায় জেলা প্রশাসনের সহায়তায় প্রায় ৫৫ হাজার ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

জামালপুর জেলায় ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্যমতে, ৫২ হাজার ৪০০টি কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে শেরপুরে জেলা প্রশাসন প্রায় ৩৬ হাজার ৬৪০টি কম্বল বিতরণ চলমান।

ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ‘অত্যন্ত যাচাই-বাছাই করে সরকারি কম্বল বিতরণ করা হচ্ছে। গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে সরকারিভাবে কম্বলগুলো বিতরণ করা হচ্ছে। তারা যেন শীত থেকে পরিত্রাণ পেতে পারেন। জেলা প্রশাসন থেকেও শারীরিক প্রতিবন্ধী, অন্ধ, বধির ও নিম্নআয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

ইসলামপুর উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে ৩ বছর পর প্রতিবন্ধী ভাতা পেতে যাচ্ছে খুকি

সরিষাবাড়ীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও অপহরণের হুমকি, বাবা -মেয়ের থানায় অভিযোগ

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে উত্তম কাজের স্বীকৃতি হিসাবে সার্জেন্ট মোস্তাাফিজুর রহমানকে আবারো নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রে-ফ-তা-র

ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার বিতরণ

রংপুরে আইএসপিপি-যত্ন প্রকল্পের মানববন্ধন সমাবেশ

পঞ্চগড়-১ আসনে হেরে গিয়েও নজির গড়লেন সারজিস আলম

ঝিনাইদহে ইজি বাইক ও মাহিন্দ্র চোর চক্রের ৫ সদস্য আটক