crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে মাদ্রাসাছাত্র ব’লাৎকারের শিকার , যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৬, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাঘাট,(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তার যুবক আবু সাঈদ রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সামছুল হকের ছেলে।ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে।

এজাহার সূত্রে জানা যায়, বাদী তার ছেলেকে গত ৮ জানুয়ারি বগুড়ার এক মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করার কাজ শেষে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসেন। গত শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আবু সাঈদ সুকৌশলে উপজেলার রাণীগঞ্জ বাজারে ওই ছেলেকে ডেকে নিয়ে যায় এবং সোনালী ব্যাংকের পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ব’লাৎকার করে। পরের দিন ওই কিশোর তার খালাকে ঘটনার কথা বললে তা জানাজানি হয়ে যায়। রবিবার (১৪ জানুয়ারি) রাত ১১টায় এ ঘটনায় ওই ছাত্রের বাবা নারী ও শিশু নি’র্যাতন আইনে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় নি’র্যাতিত ছাত্রের বাবা নারী ও শিশু নি’র্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ওই কিশোরকে পরীক্ষার জন্য আজ মেডিকেলে পাঠানো হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফুটওভার ব্রিজে কিশোরীকে মারধরের ঘটনায় গ্রেফতার হলো আরেক টিকটক হৃদয়

পঞ্চগড়ে স্প্রে পার্টির মুলহোতা গ্রেফতার

দাউদকান্দিতে ছিনতাইকালে প্রাইভেটকারসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে কিশোরগঞ্জে এনসিপি ও ছাত্র সংগঠনের বিক্ষোভ

ঝিনাইদহে লকডাউন বাস্তবায়নে মাঠে নিয়োজিত সেনাবাহিনীর টহল পরিদর্শনে জিওসি

নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিদ্ধ : সিইসি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে ৬৫ বছর পর গবা খাল পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ উদ্যোগ

নেত্রকোনায় হাসপাতাল প্রাঙ্গণে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

ভোটারের সুবিধার্থে ইভিএম এর পাশাপাশি মোবাইল এপস্ এর মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি চালু করুন :আবু সায়েম মো. সা’-আদাত উল করীম